ঢাকার উপকন্ঠে গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র হাড়িনালে প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত সবুজ শ্যামল গাছ-পালা পরিবেষ্টিত মনোরম পরিবেশে ১৯৬১ ঈসায়ী সনে যে মাদ্রাসাটি ফোরকানিয়া আকারে মুকুলিত হয়, কুদরতের ছোঁয়ায় লালিত হয়ে সে চারা গাছটি আজ মহা-মহীরুহে পরিণত। ২০০৫ ঈসায়ী সনে কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় এবং বিগত ২০১২-২০১৩ ইং শিক্ষাবর্ষ থেকে উচ্চতর গবেষণা ইসলামী আইন অনুষদ (ফতওয়া) বিভাগ চালু করেছে সে উর্বীরুহটি। যার নাম “আল-জামিয়া দারুল উলূম হাড়িনাল”
লক্ষ্যও উদ্দেশ্য: দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দ মাদ্রাসার সিলেবাস অনুসরণে যথাযোগ্য তা’লীম তারবিয়্যাতের দ্বারা সমাজ সেবায় নি:স্বার্থ ও একনিষ্ঠ ক্বারী, হাফেজ, আলেম ও মুফতী গড়ে তোলার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনই এর প্রধান লক্ষ্য। সমাজের সর্বস্তরে দ্বীানি শিক্ষার বাস্তবায়ন, র্শিক, বিদআত সহ সকল প্রকার কুসংস্কার ও অপসংস্কৃতির মূলোৎপাটন করত; সুষ্ঠু ইসলামী সমাজ ব্যবস্থা প্রবর্তন করা এর পরম কামনা। সর্বস্তরের জনসাধারণের খেদমতে দ্বীন ও ঈমানের দাওয়াত পৌঁছানো এর একান্ত অভিপ্রায়। উক্ত জামিয়ার ফারেগীন আলেমেদ্বীন ও ফকীহগণ বিশ্বমানবতার কল্যাণে দ্বীন প্রচার ও প্রসারে নিজেদের নিয়োজিত করবেন।
শিক্ষাধারা: আল-জামিয়া দারুল উলূম হাড়িনাল সর্ববিধ ধর্মীয় শিক্ষা সমন্বিত একটি দ্বীানি শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষাক্রম শিশু শ্রেণী হতে প্রধানত তিনটি বিভাগে বিভক্ত হয়ে ইসলামী শিক্ষার সর্বোচ্চ শ্রেণী দাওয়ায়ে হাদীস ও ইফতা বিভাগ পর্যন্ত বিস্তৃত। ভবিষ্যতে অন্যান্য শাখা যেমন তফছীরুল কোরআন ও আরবী সাহিত্য ইত্যাদি চালু করা হবে ইনশাআল্লাহ।
সবাহী মক্তব: এলাকার কোমলমতি শিশুদেরকে কুরআন, হাদিস ও প্রয়োজনীয় দোয়া মাসায়েল ইত্যাদি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সকালে অনাবাসিকভাবে শিক্ষা প্রদান করা হয়।
মক্তব বিভাগ: এ বিভাগে কোমলমতি শিশুদের বিজ্ঞান সম্মত নূরানী পদ্ধতিতে মাত্র দু’বছরে দু’আ, মাসায়িল, কালিমা, অযু, নামায ইত্যাদির বাস্তব প্রশিক্ষণসহ পবিত্র কুরআন শরীফ সহজ ও সহীহ্ শুদ্ধরূপে শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সমমানের বাংলা, অংক, ইংরেজী ইত্যাদি বিষয় সমূহ যত্ন সহকারে শেখানো হয়।
হিফজ বিভাগ : এ বিভাগে মক্তব প্রশিক্ষণ প্রাপ্ত হিফজে ইচ্ছুক তালিবে ইলমগণকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৪ বছরে সম্পূর্ণ কুরআন শরীফ সহীহ্ শুদ্ধরূপে হিফজ ও মুখস্থ করানো হয়।
কিতাব বিভাগ : এটা আল-জামিয়া দারুল উলূম হাড়িনাল এর পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ প্রধান বিভাগ। এ বিভাগে মক্তব বা হিফজ শিক্ষা সমাপনকারী ছাত্রদের ইসলামী শিক্ষাক্রমের ক্লাশ পদ্ধতিতে মাত্র ১০ বৎসরে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পরিমিত বাংলা, ইংরেজী, অংক ইত্যাদি সহ পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষার মাধ্যমে কুরআন, হাদীস, ফিক্হ, তাফসীর, আকাঈদ, আদব, নাহ্ব, ছরফ, বালাগাত, মান্তিক ইত্যাদি যাবতীয় ধর্মীয় বিষয়ে পূর্ণ পারদর্শী করে বিজ্ঞ আলেম রূপে গড়ে তোলা হয়।
শিক্ষার ক্রম মূল্যায়নের ভিত্তিতে কিতাব বিভাগটি ছয়টি স্তরে বিভক্ত :
১। ইবতেদায়ী (প্রাথমিক) ২। মুতাওয়াস্সিতাহ্ (মাধ্যমিক)
৩। সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক) ৪। ফযীলত (স্নাতক)
৫। তাকমীল (মাস্টার্স) ৬। ইফতা (উচ্চতার গবেষণামূলক ইসলামী শরয়ী ব্যবস্থাপনা)।
অপরাপর বিভাগ সমূহ :
ক) পাঠাগার বিভাগ সাহিত্য চর্চা এবং আনুষাঙ্গিক জ্ঞানার্জনের জন্য জামিয়ার পক্ষ থেকে বাংলা সাহিত্য, ইসলামের ইতিহাস, বিবিধ জ্ঞান-বিজ্ঞান, মনীষীদের জীবনী ইত্যাদি বিষয়ের প্রচুর বই পুস্তক একটি পাঠাগার সমৃদ্ধ রয়েছে। এখানে নিয়ম তান্ত্রিক ভাবে বই আদান-প্রদান করে ছাত্ররা সাহিত্য চর্চা সহ নানা জ্ঞান আহরণ করতে থাকে।
খ) দাওয়াত ও তাবলীগ বিভাগ এ বিভাগের অধীনে ছাত্রদেরকে ইসলামী জীবন গঠন ও জন সমাজে দ্বীানি দাওয়াত প্রদানের বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। এ পর্যায়ে ছাত্রদেরকে তাবলীগ জামায়াতের সাথে সম্পৃক্ত করে দাওয়াতী কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়।
গ) প্রচার ও প্রকাশনা বিভাগ এ বিভাগের আওতায় ছাত্রদেরকে যথাযোগ্য সমাজ সেবক হিসেবে গড়ে তোলার জন্য বক্তৃতা প্রশিক্ষণ, মাসিক বক্তৃতা প্রতিযোগীতার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও আছে ত্রৈমাসিক বাংলা দেয়ালিকা এবং বার্ষিক “হেরার আলো” ডায়েরী প্রকাশনার সুব্যবস্থা।
ঘ) ফাতওয়া বিভাগ মানব জীবনের দৈনন্দিন কার্যাবলী সংক্রান্ত যে সকল সমস্যা সৃষ্টি হয়, সে সব সমস্যার কুরআন, হাদীস ও ইসলামী ফিকহের আলোকে বিশুদ্ধ সমাধান প্রদান করা হয়।
জামিয়ার আয়ের উৎস : অত্র জামিয়া একটি খাঁটি দ্বীানি শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর উপরভরসা ও তার সাহায্যই এর চলার মূল পাথেয়। জন সাধারণের এক কালীন ও মাসিক দান-অনুদান, যাকাত ফিতরা, মান্নত ও কুরবানীর চামড়া ইত্যাদি হলো এর আয়ের উৎস। জামিয়ার ব্যয়ের খাত: জামিয়ার আবাসিক ভবনের নির্মাণ কাজ, শিক্ষক ও কর্মচারীর বেতন, কিতাব-পুস্তক ক্রয় ও অন্যান্য প্রয়োজনীয় অফিস খরচ বাবদ সাধারণ ফান্ডের অর্থ ব্যয় হয়ে থাকে। যাকাত ও কুরবানীর চামড়ার মূল্য হতে লিল্লাহ বোর্ডিংয়ে গরীব-অসহায় ইয়াতিম ছাত্রদের খাবার ব্যবস্থা হয়। ভর্তি ফি এবং পরীক্ষার ফি দ্বারা চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা হয়।
জামিয়া হাড়িনালের সংক্ষিপ্ত পরিচিতি
Reviewed by Jamia Harinal
on
8:13 AM
Rating:
Reviewed by Jamia Harinal
on
8:13 AM
Rating:


No comments: